ক্ষুদে বিজ্ঞানী টিমের সার্বিক পরিকল্পনায় গত ৭ জানুয়ারি সফটবিন এর গুলশান কার্যালয়ে অনুষ্টিত হলো বাংলাদেশি জুনিয়র একাডেমি অফ সায়েন্স এর নিয়মিত মাসিক বিজ্ঞান সভা। এবারের বিজ্ঞান সভার নাম ছিল "Meet the scientist". অনুষ্ঠানেউপস্থিত ছিলেন বিজ্ঞানী ডঃ আবিদুর রহমান ও ডঃ নুরুজ্জামান খান।
স্বনামধন্য এই বিজ্ঞানীর সাথে চমৎকার এক বিকেল কাটানোর সুযোগ পেল ক্ষুদে বিজ্ঞানী টিমের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজ এর ক্ষুদে বিজ্ঞানী বন্ধুরা। প্রানবন্ত এই আড্ডায় জানা হলো অনেক কিছু। ব্যক্তিগত অনেক ঘটনা শেয়ার করে মন ছুয়ে গেলেন ডঃ আবিদুর রহমান। তাই বলে খুদে বিজ্ঞানীরা কিন্তু বসে থাকেনি চুপ করে। তারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিচ্ছিল কথা মাঝে মাঝে। আর আড্ডার একদম শেষে ছিল প্রশ্ন উত্তর পর্ব। সেখানে তো প্রশ্নের ফুলঝুড়িতে বিজ্ঞানী আবিদুর রহমান একে একে খুলে দিচ্ছিলেন জানার অবারিত সম্ভাবনার দুয়ার। তো বিজাসের প্রথম বিজ্ঞান সভা হওয়াতে কিছু কিছু ভুল ত্রুটি তো ছিলই তারপরেও সবাই সেতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। সকলের অংশগ্রহনে চমৎকার এক বিকেল ও সন্ধ্যা উপহার পেলাম আমরা।