হাবল স্পেস টেলিস্কোপ হতে সংগৃহীত তথ্য থেকে বলা যায় মহাবিশ্বের বয়স প্রায় ৮ বিলিয়ন বয়স। কিছুকাল আগে মনে করা হতো এই মহাবিশ্বের বয়স প্রায় ১৫ - ২০ বিলিয়ন বছর। ফলে এই দুটি হিসেবের মধ্যে গন্ডগল লক্ষ্য করা যায়। তবে পুরাতন ইতিহাসে ভুল আছে বলে ধারণা করা হয়। আগে বিজ্ঞানীরা ভাবতেন বিগ ব্যাং এর পর থেকে মহাবিশ্ব নির্দিষ্ট হারে বেড়ে চলেছে। এই বেড়ে যাওয়ার হারকে বলা হয় হাবল কন্সট্যান্ট।
হাবল কনষ্ট্যান্ট= গ্যালাক্সি যে হারে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে / গ্যালাক্সি থেকে পৃথিবীর দূরত্ব
পৃথিবী থেকে যে হারে মহাবিশ্ব দূরে সরে যাচ্ছে তার থেকে পৃথিবী হতে গ্যালাক্সির দুরত্ব ভাগ করলে যে মান পাওয়া যায় তা-ই হাবল কনষ্ট্যান্ট।
এখন সেই সঙ্খ্যাটি উলটে দিয়ে যে মান পাওয়া যায় তা-ই মহাবিশ্বের বয়স।
মহাবিশ্বের বয়স
= ১/হাবল কনষ্ট্যান্ট
= গ্যালাক্সি থেকে পৃথিবীর দুরত্ব/ গ্যালাক্সি পৃথিবী থেকে যে হারে দূরে সরে যাচ্ছে
এখানে তবুও একটা অনিশ্চয়তা থেকেই গেছে। কোনো বিজ্ঞানী এটা মানতে চাচ্ছেননা যে মহাবিশ্ব একই হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে মহাবিশ্বের বয়স নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েই গেল।